শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

মিশরের প্রেসিডেন্টের ৬ বছরের মেয়াদকাল শেষ হচ্ছে কখন?

প্রতিনিধির নাম / ৪ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বর্তমানে ছয় বছর মেয়াদি দায়িত্বে থাকা মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি জানিয়েছেন, ২০৩০ সালে তার প্রেসিডেন্ট পদের মেয়াদকাল শেষ হচ্ছে। তিনি জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্টের বর্তমান মেয়াদকাল বাড়াতে দেশের সংবিধানে আর কোনো পরিবর্তন আনা হবে না। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

প্রেসিডেন্টের বর্তমান মেয়াদকালের প্রসঙ্গ তুলে সিসি জানান, আমি বলেছি যে, মিশরের সংবিধানে আর কোনো পরিবর্তন আনা হবে না। প্রেসিডেন্টের মেয়াদকালের বিষয়টি সম্পূর্ণ মীমাংসিত। এটি নিয়ে আর কোনো আলোচনার সুযোগ নেই। শনিবার মিশরীয় সামরিক একাডেমিতে নতুন ব্যাচের স্নাতক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি।

৭১ বছর বয়সী ফাত্তাহ আল সিসি ২০২৩ সালের ডিসেম্বরে পুনর্নির্বাচিত হওয়ার পর বর্তমানে ছয় বছরের মেয়াদি দায়িত্ব পালন করছেন। ২০১৯ সালের গণভোটে অনুমোদিত সাংবিধানিক সংশোধনের মাধ্যমে মিশরের প্রেসিডেন্টের মেয়াদ চার বছর থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়েছে। এছাড়া ফাত্তাহ আল সিসির জন্য তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও সৃষ্টি হয়। এতে করে পুনর্নির্বাচিত হওয়ার পর ২০৩০ সাল পর্যন্ত মিসরের প্রেসিডেন্টের ক্ষমতায় থাকার পথ তৈরি হয় ফাত্তাহ আল সিসির জন্য।

২০১৩ সালে গণবিক্ষোভের মুখে মিশরের তৎকালীন নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে প্রথমবারের মতো ক্ষমতায় আসেন সাবেক সেনা কর্মকর্তা জেনারেল ফাত্তাহ আল সিসি। মানবাধিকার সংস্থাগুলোর মতে, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি এবং বেশ কয়েকজন বিরোধী দলীয় নেতাসহ অনেক কারাবন্দী চিকিৎসা অবহেলা এবং কারাগারের অমানবিক পরিস্থিতির কারণে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর