শিরোনাম :
শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, রাজাপুরে শোকের ছায়া মদনে হাওরে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগ: টিউবওয়েল স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মনপুরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে লিফলেট বিতরণ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা!

মোঃ সাইফুল্লাহ মাগুরা প্রতিনিধি / ১৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মাগুরায়   মহম্মদপুর উপজেলায় ইটভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১৭অক্টোবর শনিবার   পরিচালিত এ অভিযানে প্রতিটি ইটভাটা প্রতিষ্ঠানে পৃথক ভাবে পাঁচ লাখ টাকা করে মোট ১৫ লাখ  জরিমানা করা হয়।

 

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।জরিমানার আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো-মেসার্স সীমান্ত ব্রিকস,মেসার্স নদী ব্রিকস ও মেসার্স নাবা ব্রিকস।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের পরিচালনায় এ অভিযান চালানো হয়।

 

এতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন মাগুরা জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধনী ২০১৯)-এর বিভিন্ন বিধান লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনের ১৪, ১৫ ও ১৬ ধারায় অর্থদণ্ড

দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।।

 

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,আনসার ব্যাটালিয়ন এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর