শিরোনাম :
গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” — মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল হাসান কুষ্টিয়ায় লালন শাহ’র ১৩৬-তম তিরোধান দিবসের ১ম দিনের আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠিত কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ শিক্ষক ও স্বাস্থ্য কর্মীকে পিঠিয়ে রক্তাক্ত জখম মনপুরায় জামায়াত নেতা সহ ৫ জনের বিরুদ্ধে মামলা আইসিসিবিতে তিন প্রদর্শনী : দর্শনার্থীদের উপস্থিতিতে দিনভর প্রাণ চাঞ্চল্য দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আজ শিগগিরই পাহাড়ে দৃশ্যমান উন্নয়ন হবে: মীর হেলাল মিশরের প্রেসিডেন্টের ৬ বছরের মেয়াদকাল শেষ হচ্ছে কখন?
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” — মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি / ৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বিগত ১৭ বছর ধরে দেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে   শিক্ষার্থীদের ভুল ও মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে বলে মন্তব্য করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

 

১৭ই অক্টোবর শনিবার মাগুরা সদর উপজেলার হাজিপুর ইউনিয়ন এর ফুলবাড়ি হাজি মতিয়ার রহমান মাধ্যমিক বিদ্যালয় এর নতুন একাডেমিক ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,  “আমাদের শিক্ষার্থীরা এখনও জানে না এদেশের স্বাধীনতার ঘোষক কে? গত ১৭ বছর ধরে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মিথ্যা ও অপপ্রচার শেখানো হয়েছে। ”

 

তিনি শিক্ষক ও  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এখন সময় এসেছে সত্যকে জানার। ১৭ বছর আগে শিক্ষার্থীদের জন্ম হয়নি। আপনাদের দায়িত্ব শিক্ষার্থীদের জানানো, ১৯৭১ সালের ২৬ মার্চ কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ”

 

এমপি মনোয়ার খান আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের ফ্যামেলী কার্ড প্রকল্প বিশ্বব্যাপী প্রশংসনীয় উদ্যোগ। সরকার সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী সরকার হারুন অর রশীদ, মাগুরা জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা আকতার হোসেনসহ  স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর