শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

শিগগিরই পাহাড়ে দৃশ্যমান উন্নয়ন হবে: মীর হেলাল

প্রতিনিধির নাম / ৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শিগগিরই পার্বত্যাঞ্চলে দৃশ্যমান উন্নয়ন হবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন। তিনি বলেন, সরকার পার্বত্যাঞ্চলের বিদ্যুৎ উন্নয়নের জন্য আড়াই হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত পাহাড়ে যে উন্নয়ন দৃশ্যমান হয়নি, এখন সে উন্নয়ন খুব দ্রুত দৃশ্যমান হবে।

আজ শনিবার রাঙামাটির বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন ও আইনশৃঙ্খলা সভা শেষে পার্বত্য জেলা পরিষদের অ্যানেক্স ভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুর্গম পাহাড়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে। সাজেকের জনগোষ্ঠীর জন্য সরকারের পক্ষ থেকে পানির ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, পাহাড়ের আনাচে-কানাচে সড়ক, সেতু, কালভার্ট ও সিঁড়ি তৈরি করা হচ্ছে। দুর্গম পাহাড়ে শিক্ষার্থীদের জন্য আবাসিক হোস্টেল করা হয়েছে। এ ছাড়া আরও ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেগুলো বাস্তবায়ন হলে পাহাড়ের জনপদ বদলে যাবে।

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের জন্য কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে তাঁদের প্রধান ধর্মীয় উৎসবটি বিগত বছরের তুলনায় আরও জাঁকজমকপূর্ণ হয়। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর