শিরোনাম :
ভূরুঙ্গামারীতে মাদকের আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৩ শ্যামনগরে সংবাদ প্রকাশের পর মালঞ্চ নদীর চরের সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” — মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল হাসান কুষ্টিয়ায় লালন শাহ’র ১৩৬-তম তিরোধান দিবসের ১ম দিনের আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠিত কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ শিক্ষক ও স্বাস্থ্য কর্মীকে পিঠিয়ে রক্তাক্ত জখম মনপুরায় জামায়াত নেতা সহ ৫ জনের বিরুদ্ধে মামলা আইসিসিবিতে তিন প্রদর্শনী : দর্শনার্থীদের উপস্থিতিতে দিনভর প্রাণ চাঞ্চল্য দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে আজ
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

শ্যামনগরে সংবাদ প্রকাশের পর মালঞ্চ নদীর চরের সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন

শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৭ বার পাঠ করা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন মালঞ্চ নদীর চরের সরকারি জমি খুঁটি ও নেটের বেড়া দিয়ে ঘিরে রাতারাতি  দখলের অভিযোগে সংবাদ প্রকাশের পর উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানের মাধ্যমে জমিটি দখলমুক্ত করা হয়েছে।

 

 

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা ওমর শরীফ ফাহাদের নির্দেশনায় মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবু সুফিয়ান ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি জমিতে দেওয়া খুঁটি ও নেটের বেড়া অপসারণের মাধ্যমে জমিটি দখলমুক্ত করেন।

 

 

স্থানীয় সূত্রে জানা যায় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড-সংলগ্ন মালঞ্চ নদীর চরের সরকারি জমি রাতারাতি খুঁটি ও নেটের বেড়া দিয়ে ঘিরে দখল করা হয়। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে এবং পরবর্তী সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

 

মুন্সিগঞ্জ ইউনিয়ন ভুমি কর্মকর্তা মোঃ  আবু সুফিয়ান  দখল হওয়া জায়গাটি সরজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, জায়গাটি নেট দিয়ে ঘেরা ছিল,নেট দিয়ে যারা ঘিরে রেখেছে আমি তাদের কাছ থেকে নেট কিনে নিয়েছি। এই ঘেরা এখন ভূমি অফিসের। জায়গাটি এখন সরকারের দখলে থাকবে, এই ঘেরার ভিতরে কিছু থাকবেনা।

 

 

অভিযানকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সরকারি জমি দখলমুক্ত করার এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখল প্রতিরোধে প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবেএমন প্রত্যাশা স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর