শিরোনাম :
মনপুরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে লিফলেট বিতরণ কোনো ধরনের গুজবে জড়াবেন না: এসআরবি-১৩ অধিনায়ক ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের সাতক্ষীরার দেবহাটায় শামীম হত্যা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী আটক ভূরুঙ্গামারীতে মাদকের আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৩ শ্যামনগরে সংবাদ প্রকাশের পর মালঞ্চ নদীর চরের সরকারি জমি দখলমুক্ত করল প্রশাসন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” — মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল হাসান
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

কোনো ধরনের গুজবে জড়াবেন না: এসআরবি-১৩ অধিনায়ক

মাসুদুর রহমান, জেলা প্রতিনিধি দিনাজপুর: / ৩০ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুর রাজবাড়ী পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩), রংপুরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম, পিএসসি, ডিজি, এডি। এ সময় তিনি পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা উসকানিমূলক তথ্যে বিভ্রান্ত না হতে সবার প্রতি আহ্বান জানান।

লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্য যাচাই না করে শেয়ার করা উচিত নয়। গুজব বা উসকানিমূলক তথ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। তাই ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

এসআরবি-১৩-এর আওতাধীন রংপুর বিভাগের ৫ হাজার ১৩৮টি পূজামণ্ডপে এ বছর দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে দিনাজপুর জেলায় রয়েছে ১ হাজার ২৬৩টি পূজামণ্ডপ। এসব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পূজা উদ্‌যাপন কমিটি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়ে এসআরবি-১৩ অধিনায়ক শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপনে সবার সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর