দেশে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ, সংকট উত্তরণের উপায় এবং এ বিষয়ে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে ভোলার মনপুরায় লিফলেট বিতরণ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
রোববার (১৮ অক্টোবর) মনপুরা উপজেলা চত্বর ও হাজিরহাট বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুদ্দিন তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আঃ রহমান, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ইব্রাহিম মাতব্বর ও মোস্তাক শাহিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ২নং হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হালিম মোল্লা, সদস্য সচিব মোঃ ইউনুস, মাইনুল জমাদ্দার, মোঃ জয়নাল, শাখাওয়াত আলী, মোঃ আজাদ, মোঃ রাকিব, মোঃ শরিফ, মোঃ ফরিদ, নজরুল ইসলাম ও মোঃ শফিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতাকর্মীরা লিফলেট বিতরণের মাধ্যমে দেশে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ, এ সংকট থেকে উত্তরণের সম্ভাব্য উপায় এবং সংকট মোকাবিলায় সরকারের গৃহীত সিদ্ধান্ত সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন।
মনপুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।