শিরোনাম :
শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, রাজাপুরে শোকের ছায়া মদনে হাওরে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগ: টিউবওয়েল স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মনপুরায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে লিফলেট বিতরণ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, রাজাপুরে শোকের ছায়া

ঝালকাঠি প্রতিনিধি / ৩৯ বার পাঠ করা হয়েছে
আপডেট : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ার হোসেন (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। শুক্রবার সকাল নয়টার দিকে হাইলের কিং খালিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 

​নিহত আনোয়ার হোসেন ঝালকাঠির রাজাপুর উপজেলার পূর্ব ইন্দ্রপাশা গ্রামের মনসুর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের হাইল শহরে কর্মরত ছিলেন।

 

​পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় দিন আগে হাইল শহরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন আনোয়ার হোসেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কিং খালিদ হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

​আনোয়ারের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এক ছেলে ও এক মেয়েসন্তানকে নিয়ে প্রবাসীর স্ত্রী এখন দিশেহারা হয়ে পড়েছেন। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পুরো পরিবার আজ নিঃস্ব ও অসহায়।

 

​মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আইনি ও প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা শেষে মরদেহ দেশে পৌঁছালে জানাজা ও দাফনের সময়সূচি জানানো হবে।

 

​মরহুমের আত্মার মাগফিরাত কামনায় স্বজনেরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর